শচিনের ঘরের মাঠেই তাকে ছাড়িয়ে গেলেন বিরাট!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঠিক ১০ দিন আগে কলকাতার ইডেন গার্ডেন্সে স্পর্শ করেছিলেন মাইলফলক। নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে শচিনকে টপকে গেলেন তিনি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটকে উদ্দেশ্য করে ছোড়া অনুষ্কার চুম্বনে।
আজ বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১০৬তম বলে শতরান পূর্ণ করেন বিরাট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি প্যাভিলিয়নে ফিরতেই তার পর ব্যাট হাতে মাঠে নামেন বিরাট। তখন ক্রিজ়ের অন্য দিকে ছিলেন শুভমন গিল। ৭৯ রান করে চোট পেয়ে গ্যালারিতে ফিরতে হয় তাকে। কোহলির সঙ্গত করতে নামেন শ্রেয়স আইয়ার। তার সঙ্গে পার্টনারশিপেই শতরান পূর্ণ করেন বিরাট। ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে শচিনের দিকে তাকিয়ে তাকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। তার পরেই কোহলির চোখ অনুষ্কার দিকে। স্বামীর অনন্য নজিরে তাকে অভিনন্দন জানাতে তার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন অনুষ্কা।
সেমিফাইনালের ম্যাচ খেলতে নামার আগেই স্বামীকে শুভেচ্ছা জানাতে তার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেন অনুষ্কা। ইনিংস খেলার সময় বেশ কয়েক বার হোঁচটও খেয়েছিলেন বিরাট। বার বার তখন ক্যামেরা ঘুরেছিল অনুষ্কার দিকেই। অনুষ্কার চোখেমুখে তখন উদ্বেগের ছাপ। বিরাট আউট হয়ে যাবেন না তো! তবে নিজের স্বভাবজাত ক্যারিশ্মায় ব্যাটের জোরে সেই দুশ্চিন্তাকে উড়িয়ে দিলেন বিরাট।
শচিনের ঘরের মাঠে শচিনেরই সামনেই তাকে টপকে গেলেন কোহলি। মাত্র ১০ দিনেই ৪৯তম শতরান থেকে ৫০তম শতরানে পৌঁছে শচিনেরই ভবিষ্যদ্বাণী সত্যি বলে প্রমাণ করলেন বিরাট।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











